Skip to content

আলোচিত হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেফতার হয়েছে’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন গত তিন বছরে দেশে আলোচিত যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বেশিরভাগেই জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

৩৭ টি হত্যাকাণ্ডের মধ্যে ৩৪টিতে জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘যারা দাবি করে আমাদের সরকার কিছুই করে না তারা স্পষ্ট মিথ্যা বলছেন।’

জয় লিখেছেন, ‘আমাদের পুলিশ জুলহাজ মান্নান এবং মাহবুব রাব্বি তনয়ের হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আমরা বাকি হত্যাকারীদেরও ধরতে অভিযান চালাচ্ছি। আমরা এছাড়াও গত সপ্তাহে বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি। এদের দু’জন সন্দেহভাজন মিয়ানমারের নাগরিক।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭ টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪ টিতে যারা জড়িত তাদের গ্রেফতার করেছে। এদের মাঝে এখন পর্যন্ত কিছু লোকের আদালতে সাজা হয়েছে এবং বাকিদের বিচার চলছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫