Skip to content

‘শিক্ষককে কান ধরে উঠবস করানো শাস্তিযোগ্য অপরাধ’

স্টাফ রিপোর্টার ॥
নারায়ণগঞ্জে স্থানীয় এক এমপির নির্দেশে এক স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সকাল ১১টায় রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশেষ জজদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, শিক্ষককে কান ধরে উঠ-বস করার ঘটনাটি পেনাল কোড (দণ্ডবিধি) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ১৩ই মে বিকালে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দিয়ে সবার সামনে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ানো হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে এক সালিশ বৈঠকে ওই স্কুল শিক্ষককে কান ধরে উঠবস করানো হয়। ঘটনার তিনদিন পর বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিনকে প্রধান করে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫