Skip to content

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত কমপক্ষে ৭০

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। এতে আহত হন একশোর অধিক মানুষ। দেশটির শিয়া অধ্যূষিত এলাকা আল-শাহাব, সাদর ও বাগদাদের দক্ষিণে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবরটি প্রকাশ হয়েছে বুধবার। প্রথম আত্মঘাতী হামলাতে নিহত হন ৩৮ ও আহত ৭০ জন। সাদর শহরের কাছাকাছি অপর একটি গাড়ি বোমা হামলায় প্রাণহানি ঘটে ১৯ জনের। বাগদাদের দক্ষিণে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ছয়জন মারা যান ও আহত হয়েছেন ২১ জন। বাগদাদে এসব আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস ও আইসিস। এক বিবৃতিতে বাগদাদ হামলার কমান্ড ও মুখপাত্র এ কথা জানান। প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমা বহনকারী ছিলেন একজন নারী। উল্লেখ্য যে, গত সাতদিনে আইসিস’র পৃথক কয়েকটি বোমা হামলায় মারা গেছে একশো জনের অধিক। আইএস ও আইসিস’র যৌথ হামলায় এভাবেই ইরাকে প্রাণ হারাচ্ছে সাধারণ বাসিন্দারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫