Skip to content

সম্পর্ক জোড়া লাগছে!

বিনোদন ডেস্ক ॥
গত বছর জুনে দীর্ঘ ১০ বছরের সংসারে ইতি টেনেছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার। এরপর থেকে দু’জনই আলাদা থাকতে শুরু করেছেন তারা। কিন্তু তিন সন্তান ভালোলেট (১০), সেরাফিনা ও স্যামুয়েল (৭) এর খাতিরে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সবসময়। তবে সবচেয়ে আনন্দের খবর হলো, আবারও এক হওয়ার চেষ্টা করছেন এই তারকা জুটি। এ কারণে বেনকে আহ্বানও জানিয়েছেন জেনিফার।

‘জাস্টিস লিগ: পার্ট ওয়ান’ ছবির দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বেন। এ জন্য লন্ডনে গিয়েছেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। আর সেখানেই প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা করতে হাজির হয়েছেন জেনিফার। এমনকি ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা। আর তাতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আবারও এক হতে পারেন তারা।

সম্প্রতি গ্রাজিয়া ম্যাগাজিনের দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, নিজের বিচ্ছেদ নিয়ে মোটেও খুশি নন জেনিফার গার্নার। এ ছাড়া ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী তাদের ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগাতে চান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫