Skip to content

‘আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নতি করবো’

স্টাপ রিপোর্টার ॥

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা নতুন প্রযুক্তি তৈরি করবো। যা দিয়ে আমাদের দেশের সমস্যা আমরা সমাধান করবো। আমরা প্রযুক্তি আমদানি করবো না, বরং আমাদের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নতি করবো।’

রোববার ( ২২ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গবেষণা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা পূরণ করবো। এক্ষেত্রে দেশের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে অনেক ত্রুটি আছে। তা সত্ত্বেও আমরা অনেক এগিয়ে গেছি। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে এ খাতে আরও উন্নয়ন সম্ভব হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫