Skip to content

বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুরাগ ঠাকুর। ফলে বিসিসিআই ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসেবে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসলে ৪১ বছর বয়সী অনুরাগ।

এর আগে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়ে পুরো ক্রিকেট বিশ্বকেই রীতিমতো চমকে দেন শশাঙ্ক মনোহর। আর তার শূন্যস্থান পূরণে বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুরই সবার চেয়ে এগিয়ে ছিলেন।

বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) শনিবার (২১ মে) এমন ইঙ্গিত দিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।

তবে বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর প্রেসিডেন্ট পদে থাকতে চাইলে তাকে সেক্রেটারির পদ ছাড়তে হবে।’

গত ১২ মে বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান মনোহর। অনুরাগ ঠাকুরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে এক বিবৃতিতে বিসিসিআই সেক্রেটারি নিশ্চিত করেন, একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবেও পদত্যাগ করেছেন মনোহর।

বোর্ড প্রেসিডেন্ট থেকে মনোহর সরে দাঁড়ালেও আইসিসির প্রথম স্বাধীন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫