Skip to content

সন্ধ্যা ছয়টা থেকে আতশবাজি-পটকা ফোটানো যাবে না

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি ও পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রোববার (২২ মে) এ নিষেধাজ্ঞা আরোপ করে ডিএমপি। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, শবে বরাত উপলক্ষে রাজধানীতে পর্যাপ্ত গোয়েন্দা ও পুলিশ সদস্য নজর দারি করবেন। প্রতিটি এলাকায় পুলিশের বিশেষ টহল থাকবে। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের চেকপোস্টও সক্রিয় থাকেব।

বিস্ফোরক দ্রব্য, আতশবাজি-পটকা ফোটানো এবং অন্যান্য ক্ষতিক্ষর দূষণীয় দ্রব্য বহন করাও নিষিদ্ধ বলে জানান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিনেন্স (ওওও/৭৬) ২৮ ধারায় অর্পিত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানান মারুফ হোসেন সরদার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫