Skip to content

ইসলামিক দল নিষিদ্ধ করতে তাজিকিস্তানে গণভোট

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: তাজিকিস্তানের সংবিধোন সংশোধনের জন্য সোমবার সকাল থেকে চলছে গণভোট। মূলতঃ দেশের ধর্ম ভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করতেই এই ভোটের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ইমোমালি রাখমোন।

প্রসঙ্গত, ১৯৯২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকেই দেশটিতে ক্ষমতা আঁকড়ে আছেন প্রেসিডেন্ট রাখমোন। নিজের ক্ষমতা আরো পাকাপোক্ত করতেই দেশের প্রধান বিরোধী দল ইসলামিক রেনেসান্স পার্টিকে নিষিদ্ধ করার পদক্ষেপ হাতে নিয়েছেন।

শুধু ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করাই নয়, সোমবারের এই গণভোটে প্রেসিডেন্ট পদে প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা কমানোর প্রস্তাবটিও এতে অন্তর্ভূক্ত রয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার সর্বনিম্ন বর্তমান বয়স ৩৫ থেকে কমিয়ে ৩০য়ে আনা হবে। এর ফলে প্রেসিডেন্টের পুত্র ২৯ বছরের রুস্তম ক্ষমতায় আসার সুযোগ পাবেন।

মধ্য এশিয়ার দরিদ্রতম দেশগুলোর অন্যতম তাজিকিস্তান। এ কারণে প্রতিবেশী রাশিয়ার ওপর তাদের নির্ভরতা অনেক বেশি। সে দেশের বহু নাগরিক রাশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করে থাকে। কিন্তু দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কোনোও আগ্রহই নেই বর্তমান সরকারের।

১৯৯২ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ক্ষমতা পাকাপোক্ত করার কাজে ব্যস্ত রয়েছেন রাখমোন। তিনি কঠোর হাতে বিরোধী দলগুলোর কণ্ঠরোধ করে চলেছেন। সীমিত করেছেন মত প্রকাশের স্বাধীনতাও। ফলে তাজিক জনতার জীবনযাপন মোটেও সুখকর নয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫