Skip to content

চলে গেলেন বুয়েট উপাচার্য খালেদা একরাম

ঢাবি রিপোর্টার ॥

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম গণমাধ্যমকে বলেছেন, ‘নন হজকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন অধ্যাপক খালেদা একরাম। গত দশ দিন ধরে তিনি ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।’

গত ১৩ মে রাতে চিকিৎসার জন্য খালেদা একরামকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৭ মে থেকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

খালেদা একরামের জন্ম ১৯৫০ সালের ৬ আগস্ট। তিনি বুয়েটের প্রথম নারী উপাচার্য ছিলেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।

খালেদা একরাম বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। ৪০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫