Skip to content

লিবিয়ায় যেতে ভারতের মানা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ভারতীয় নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত লিবিয়া ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, আগামী ৩ মে থেকে ভারতীয় নাগরিকদের লিবিয়া ভ্রমণে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে ভারতের নাগরিকদের নিরাপত্তার বিষয় আমলে নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সরকারও লিবিয়ার পরিস্থিতি ‘অস্বাভাবিক’ বিবেচনায় এনে সেখানে ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

২০১১ সালে লিবিয়ায় ‘স্বৈরশাসক’ মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে যুদ্ধ লেগেই আছে। এসব যুদ্ধে অংশ নিচ্ছে বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপ। আর সেসঙ্গে দেশটির বেশ কিছু অংশ দখল করে রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫