Skip to content

ধরে নেওয়া ৩ শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

স্টাফ রিপোর্টার ॥

ফেনীর ফুলগাজীর দক্ষিণ কামল্লা সীমান্ত থেকে ধরে নেওয়া ৩ বাংলাদেশি শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার সন্ধ্যায় উপজেলার গিতাবাড়িয়ার ফুলগাজীর মুন্সিরহাট দক্ষিণ কামল্লা সীমান্ত এলাকায় বিজিবির মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, সোমবার ফুলগাজী উপজেলার গীতাবাড়িয়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২১৩১ পিলারসংলগ্ন স্থানে খেলা করছিল নাজিম উদ্দিন (৯), বিটু আহম্মেদ (১০) ও ওসমান গণি (৯) নামের স্থানীয় ৩ বাংলাদেশি শিশু। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধরে নিয়ে যায়। বিএসএফ-বিজিবির বৈঠকের পর সোমবার সন্ধ্যায় তাদের বিজিবি’র কম্পানি কমান্ডার নাজমুল আহসানের হাতে হস্তান্তর করে। পরে ওই শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। নাজিম উদ্দিনের বাবার নাম সিরাজুল হক, বিটু আহম্মেদর বাবা আল আমিন ও ওসমান গণির বাবা জাফর আহাম্মদ। তারা উপজেলার দক্ষিণ কোমাল্লা গ্রামের বাসিন্দা। ফেনীর ৪ বিজিবির পরিচালক শামিম ইফতেখার ৩ শিশুকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫