Skip to content

‘৫৪ ধারা অপব্যবহারের অপরাধে শাস্তি পেতে হবে’

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ‘উচ্চ আদালতের রায় প্রত্যেককে মেনে চলতে হবে। যদি ৫৪ ধারার অপব্যবহারে কোনো অপরাধ হয়, তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের বিচার করা হবে’।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে সকালে পরোয়ানা ছাড়া ৫৪ এবং ১৬৭ ধারা সংশোধনে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

৫৪ ধারায় বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করে মানুষকে হয়রানি করে, এমন ক্ষেত্রে কী হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ৫৪ ধারার অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বোচ্চ আদালতের রায় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায় মেনেই চলতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫