Skip to content

নজরুল সমাধিতে বিএনপির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বুধবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলটির নেতারা।

এ সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী গঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার ক্ষুরধার লেখনীতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বিপ্লবের মন্ত্র উচ্চারিত হয়েছে। দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, পরাধীনতার শৃঙ্খলমুক্ত করে দেশ থেকে অন্যায়-অবিচার ও অত্যাচার নির্মূল করতে নজরুল ইসলামের লেখনীর আবেদন চিরদিন নির্যাতিত মানুষকে প্রেরণা যোগাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫