Skip to content

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: সকাল থেকেই গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত যানবাহনের হাজার হাজার যাত্রী।

সালানা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার (২৬ মে) ভোরে গাজীপুর শহরের কড্ডাবাজার এলাকায় একটি ১০ চাকার লরি মহাসড়কের উপর বিকল হয়ে পড়ে। ওই সময় থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বিকল হওয়ার লরিটি রেকার দিয়ে সরানো হচ্ছে। তা সরে গেলেই স্বাভাবিক হবে যান চলাচল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫