Skip to content

দুর্নীতি, অনিয়ম ও বিশৃংখলা মুক্ত করার দাবীতে টঙ্গীতে জাতীয় অন্ধ সংস্থার দিনব্যাপী আলোচনা

টঙ্গী (গাজীপুর) থেকে মোঃ কামাল তালুকদার ॥
গাজীপুরের টঙ্গীস্থ ময়মনসিংহ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী জাতীয় অন্ধ সংস্থা রক্ষা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৫ মে বুধবার সকাল ১০টায় ভারপ্রাপ্ত মহাসচিব জাতীয় অন্ধ সংস্থা ও জাতীয় অন্ধ সংস্থা রক্ষা কমিটির সদস্য ওমর ফারুক দাদন এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক জাতীয় অন্ধ সংস্থা রক্ষা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন যাবত অন্ধ সংস্থার সাবেক মহাসচিব আইয়ুব আলী হাওলাদার ও তার সহচররা জাতীয় অন্ধ সংস্থাটিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে আসছে। ইতোমধ্যে সাভারস্থ এনএফবি অন্ধ সুপার মার্কেট থেকে আদায়কৃত দোকান ভাড়া বাবদ প্রচুর অর্থ অবৈধভাবে আদায় করা, বিভিন্ন উৎস থেকে সংস্থার নামে প্রাপ্ত অনুদানের অর্থ, সংস্থার নামে ৪২ কাঠা জায়গার অবৈধভাবে বিক্রয়কৃত অর্থ, ডেভেলাপার কোম্পানীর নিকট থেকে গ্রহণকৃত অর্থসহ সংস্থার মূল্যবান স্থাবর অস্থাবর সম্পদ বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে।
তিনি অভিযোগ করে বলেন, জাতীয় অন্ধ সংস্থার প্রাক্তন মহাসচিব এম খলিলুর রহমান ও সম্মানিত সদস্য ইদ্রিস আলীকে আইয়ুব আলী হাওলাদার ও তার সহচররা নৃশংসভাবে খুন করেছে।
তিনি মনে করেন, সংস্থার এহেন করুন পরিস্থিতি দ্রুত অবসান হওয়া উচিত, পাশাপাশি আইয়ুব আলী হাওলাদার ও তার সহচরদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া একান্ত দরকার। জাতীয় অন্ধ সংস্থাকে সকল প্রকার দুর্নীতি, অনিয়ম ও বিশৃংখলা থেকে মুক্ত করতে হবে। এজন্যই জাতীয় অন্ধ সংস্থা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। তিনি উক্ত কমিটির উদেশ্যে কর্মসূচী পাঠ করেন। তিনি জাতীয় অন্ধ সংস্থাকে রক্ষা করার জন্য উপস্থিত সকলকে উদাত্ত আহ্বান জানান।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় সংস্থা রক্ষা কমিটির সদস্য ও জাতীয় অন্ধ সংস্থা, গাজীপুর জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, জাতীয় অন্ধ সংস্থার গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় অন্ধ সংস্থা রক্ষা কমিটির সদস্য জাফর আহাম্মদ, রক্ষা কমিটির সদস্য আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, সফর আলী, টিপু মিয়া প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫