Skip to content

অবৈধপথে ভারত প্রবেশকালে ৩ বাংলাদেশি কর্মকর্তা আটক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার সময় সোমবার তিন বাংলাদেশি কর্মকর্তাকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ত্রিপুরা রাজ্যের পুলিশ তাদের আটক করেছে। তবে তারা আটকৃতদের পরিচয় প্রকাশ করেনি।

ত্রিপুরার সিপাহিজালা জেলার পুলিশ প্রধান প্রদীপ দে বলেছেন,‘আমরা গত সোমবার তিন বাংলাদেশি কর্মকর্তাকে আটক করেছি। তাদের বয়স ২৮ থেকে ৩৮য়ের মধ্যে। তারা সোনামুরা রুট (পশ্চিম ত্রিপুরা) দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে।’

ওই তিন বাংলাদেশি কর্মকর্তাকে সহযোগিতা করার অপরাধে পরে এক ভারতীয় যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, আটকৃতদের সোনামুড়া জেলে রাখা হয়েছে। তাদের সঙ্গে বিশাল বিশাল সুটকেস ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ। তাদের পাসপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। ওই তিন বাংলাদেশি ভারতীয় পুলিশকে জানিয়েছেন, তাদের নয়াদিল্লি হয়ে তুরস্ক যাওয়ার পরিকল্পনা ছিল।

এর আগে গত মার্চে ত্রিপুরা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় নারী ও শিশুসহ ৫৮ বাংলাদেশিকে গেপ্তার করা হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর অধিকাংশই কাঁটাতারের বেষ্টনী দিয়ে ঘেরা। বাকি অংশে রয়েছে পাহাড় ও খাদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫