Skip to content

একচল্লিশে থামতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: রিয়াল মাদ্রিদেই সুখে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাদ্রিদের ক্লাবটিতে থাকতে চান আরো ১৫ বছর। মৌসুম শেষেই লস ব্লাঙ্কসদের সঙ্গে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক ৩১ বছর বয়সী ফুটবলার। রিয়ালেই অবসর নিতে চান সাবেক বর্ষসেরা এই ফুটবলার।

এদিকে প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটির মতো নামিদামি ক্লাব রোনালদোকে পাখির চোখ করেছে। তবে ওই সব ক্লাবে যেতে আগ্রহী নন তিনি। চুক্তি করার বিষয়টা তাদের ভুলে যেতে বললেন রোনালদো।

রিয়ালে চুক্তি করার বিষয়ে রোনালদো বলেন, ‘অন্যান্য ক্লাব (পিএসজি, ম্যানসিটি) ভুলে যেতে পারে এটা (চুক্তি করানোর বিষয়)। আমি রিয়াল মাদ্রিদেই অবসর নিতে যাচ্ছি। আমি রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই। এখানেই থাকতে চাই। এখানে বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। তা ছাড়া অন্যদের মতো খারাপ সময়ও গেছে। চার বছর আগে এখানে সুখে ছিলাম না। কিন্তু আমি এখন সুখেই আছি। রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো ক্লাব আমি দেখছি না।’

পর্তুগিজ যুবরাজ আরো বলেন, ‘আমি রিয়ালে অন্তত ১৫ বছর থাকতে চাই। আমি ৪১ বছর বয়সে থামতে চাই। তবে এর কাছাকাছি সময় হতে পারে। এই মৌসুম শেষেই আমার চুক্তি নবায়ন করতে চাই।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫