Skip to content

৫ম ধাপের নির্বাচন চলছে: নিহত ৩

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছে।

শনিবার সকালে ভোটগ্রহণের সময় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জে ভোট গ্রহণকালে দুইপক্ষের সংঘর্ষে সৈয়দ আহমদ (৪০) নামে এক ভোটার নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করে। এ সময় দেয়ালের সঙ্গে মাথায় আঘাত লেগে সৈয়দ আহমদ নিহত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫