Skip to content

কল্পিত অভিযোগে কুরুচিপূর্ণ কাহিনি প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা

‘দৈনিক ভোরের অপেক্ষা’Ñ নামক একটি পত্রিকায় আমাকে জড়িয়ে গত ১১ মে, ১৪ মে ও ২১ মে সংখ্যার প্রথম পাতায় বিভিন্ন কুরুচিপূর্ণ শিরোনামে যেসব উদ্দেশ্যপ্রণোদিত গালগল্প মুদ্রণ, প্রকাশ ও প্রচার করা হয়েছে তা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগে এ বিষয়ে প্রকাশিত ধারাবাহিক কল্পকাহিনীর সাজানো চরিত্রের সাথে আমার নাম-পরিচয় জড়িয়ে আমাকে ব্যক্তিগত,পারিবারিক,সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন ও বিপর্যস্ত করার হীন প্রচেষ্টা করা হয়েছে। যা সুস্থ সাংবাদিকতার নীতি-আদর্শ, আইনগত ও সামাজিক সকল প্রকার রীতি-নীতি, দায়-দায়িত্বের সম্পূর্ণ পরিপন্থী। সংবাদের নামে এ ধরণের অশালীন ও কুরুচিপূর্ণ কল্পকাহিনী প্রকাশ করায় আমি যতটা না আশ্চর্য ও স্তম্ভিত হয়েছিÑতার চেয়েও অনেক অনেক বেশি গভীরতায় মর্মাহত হয়েছি এ কারণে যেÑ এ ধরণের কান্ডজ্ঞানহীন দুর্লভ দুর্ঘটনায় অন্যান্য গণমাধ্যমের মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্ন ও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আশঙ্কা থেকে। সভ্যতা-ভব্যতার কোন ধারে কাছে না গিয়ে কী করে কোন পত্রিকায় এরকম অশ্লীল-অশালীন শব্দ ও বাক্য ব্যবহার করে ভিত্তিহীন-বানোয়াট কাহিনি মুদ্রণ, প্রকাশ-প্রচার ও বিতরণ করা হয় তা বোধগম্য নয়। যা এমনই বিকৃত মানসিকতা ও বিবেক বর্জিত অমানবিক আচরণের বহিঃপ্রকাশ যে তা এখানে উল্লেখ করার অযোগ্য ও আত্মহত্যার শামিল। মানসম্মান ও সম্ভ্রমহানীকর এই বিকৃত মানসিকতার অসত্য অপপ্রচারের নিষ্ঠুর খড়কাঘাতে আমার জীবন প্রায় বিপন্ন ও মৃত্যুপুরীর বাসিন্দা। এর প্রতিবাদ-নিন্দা জানাবার সঠিক ভাষা আমার জানা নেই।
উল্লেখ্য, পত্রিকাটির গত ১১ মে তারিখের সংখ্যায় প্রকাশিত সংবাদের একটি প্রতিবাদ পরদিন ১২ মে বিকেল ৪ টা ৪৮ মিনিটে ই-মেইল করে পাঠাই। কিন্তু তা প্রকাশ না করে উদ্দেশ্যপূর্ণভাবে আমাকে জড়িয়ে ধারাবাহিকভাবে অসত্য অপপ্রচার অব্যাহত রাখে ওই পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী ধারাবাহিকের কোন পর্বেই আমার কোন বক্তব্য গ্রহন ও প্রকাশ করা হয় নাই।
সাংবাদিকতার নীতিবর্জিত এ ধরণের উদ্দেশ্যপ্রণোদিত আচরণের পেছনে প্রকৃত কারণ ও ঘটনা হচ্ছে ঃ ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নাজমুল ইসলাম উপযাচক হয়ে আমার সাথে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। পরে তিনি ব্যক্তিগত হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে আমার পেছনে উঠেপড়ে লাগেন। তখন আমি তাঁকে প্রত্যাখ্যান ও সম্পূর্ণভাবে উপেক্ষা করায় তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং তাঁর হীন লিপ্সা পূরণ না করলে এ ধরণের অপপ্রচার চালাবেন বলে ব্ল্রাকমেইল করার চেষ্টা করেন। আমি তাতেও কোনভাবে সাড়া না দেয়ার কারণে ওই সব অসত্য, অশালীন, বানোয়াট কাহিনি প্রকাশ করেন।
আমি মানবিক কারণে সকল বিবেকবান মানুষ, দেশ ও রাষ্ট্র, বিচারালয়, প্রশাসন, মানবাধিকার সংগঠনসহ সকলের প্রতি এ ঘটনার সুষ্ঠ’ু তদন্ত সাপেক্ষে সত্য উদ্ঘাটন করে দায়িদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানাই। ‘দৈনিক ভোরের অপেক্ষা’Ñপত্রিকার উল্লিখিত সংখ্যার প্রিন্টার্সে সম্পাদক ও প্রকাশকের নাম অবশ্যই মুদ্রিত থাকার বাধ্যবাধকতা না মানার বিষয়েও যথাযথ কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি।

-মোসাঃ হেলেনা আক্তার আখি, সহকারী ক্যাশিয়ারÑ হেড অফিস, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, গাজীপুর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫