Skip to content

আমার একটা লক্ষ্য ছিল: রোনালদো

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানে রোনালদো। ক্লাবটির হয়ে এর আগেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন তিনি, ২০১৪ সালে। রিয়ালের হয়ে এটি তার দ্বিতীয় ইউরোপসেরার ট্রফি জয়।

শনিবার ফাইনালে টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে রিয়াল। জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। তার লক্ষ্য ছিল, শেষ শটটি নেবেন। কোচ জিদানকে বলেই লক্ষ্য নির্ধারণ করেছিলেন। অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে শিরোপা জয়ের উল্লাসে মেতেছেন পর্তুগিজ যুবরাজ।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো বলেন, ‘আমার একটা লক্ষ্য ছিল। জানতাম, আমি শিরোপাজয়ী গোলটি করতে যাচ্ছি। সেটা আমি আদায় করে নিতে পারব। আমি জিজুকে বলেছিলাম যে আমাকে শেষ শটটা নিতে দিন। তিনিও তা-ই করলেন। জয়সূচক গোলটি করতে পেরে রোমাঞ্চিত আমি।’

এর আগে দশ-দশটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল। এই বিশাল অভিজ্ঞতার জন্যই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করছেন রিয়ালের মহাতারকা রোনালদো। বলেন, ‘পেনাল্টি সব সময়ই লটারির মতো। কেউ জানে না কী ঘটতে চলেছে। তবে আমরা প্রমাণ করেছি আমাদের দল অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন৷ এই অভিজ্ঞতাই আমাদের জিতিয়ে দিয়েছে। আমরা সবকটি পেনাল্টিতে গোল করেছি৷ যেটা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত একটা রাত কাটালাম।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫