স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সরকারকে টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেনদি সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এ সাক্ষাৎ ষড়যন্ত্র ও দূরভিসন্ধিমূলক বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
