Skip to content

সাংবাদিকের মুখ বন্ধ করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক ॥
মূলত নিজের ব্যক্তিগত কোন বিষয় নিয়ে বরাবর ই চুপচাপ থাকতে পছন্দ করেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। কিন্তু মাঝে মাঝে সমালোচকদের মুখ বন্ধ করতে তার একটু-আধটু কথাও কিন্তু ভালই ঝড় বইয়ে দেয়।

মরক্কোতে শুটিং শেষে আজ মুম্বাই বিমানবন্দরে দেখা যায় ক্যাটরিনাকে। তারকারা বিমানবন্দরে আসলে মিডিয়ায় খবর দেয়া হয়। অনেক সময় তারকারা নিজেরাই মিডিয়ায় ফোন করে জানায় তারা কবে, কখন এবং কোথায় আসছেন। কিন্তু এবার কাহিনী একটু ভিন্ন ছিল।

সেখানে ক্যাটরিনার সাথে তার কোন দেহরক্ষী ছিলেন না। তার ড্রাইভার তাকে পাহারা দিয়ে গাড়ির কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি সাংবাদিকদের কোন জবাব না দিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। তখনি এক সাংবাদিক তাকে বলেন, ‘তোহ! ডাকলেন কেন?’ ক্যাটরিনাও মার্জিত সূরে উত্তর দেন, ‘আমি কাউকে আসতে বলিনি।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫