Skip to content

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার স্ত্রী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। সমাধিস্থলে দোয়া মোনাজাতে অংশ নেন খালেদা জিয়াসহ উপস্থিত নেতারা। জাতীয়তাবাদী ওলামাদল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. অব. মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫