Skip to content

কালিয়াকৈর হাইটেক পার্ক এখন বঙ্গবন্ধু হাইটেক সিটি

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে।

বুধবার (১ জুন) সকালে পার্কের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে একটি আইটি ইন্সটিটিউট নির্মাণের প্রস্তাবনাও রয়েছে। এর ফলে ২০৪১ সালের মধ্যে আর্থিক প্রবৃদ্ধিতে গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে দেশের আইটি সেক্টর। নির্মাণ শেষ হলে আগামী ১০ বছরে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে।

এ সময় প্রতিমন্ত্রী জানান, ৩৩৫ একরের বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক। দেশের সর্ববৃহৎ এ পার্কটি সরকারের সার্বিক সহযোগিতায় পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে। সিটির ২৩২ একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউজ, স্কুল, কলেজ, ব্যাংক, শপিং মল, আবাসিক এলাকা, শিল্প এলাকা, কনভেনশন সেন্টার প্রভৃতিতে ভাগ করা হয়েছে।

মতবিনিময় সভায় বঙ্গবন্ধু হাইটেক সিটির এমডি হুসনে আরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ডেভেলপার কোম্পানিগুলোর প্রধান এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫