Skip to content

‘৫ বছরে এক হাজার দু’শ কোটি টাকা টোল’

স্টাফ রিপোর্টার ॥

মেঘনা ও গোমতী সেতুতে ৫ বছরে এক হাজার ২৭৭ কোটি টাকা টোল আদায়ে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মেঘনা সেতু ও গোমতী সেতুর ওয়েব বেইজড টোল মনিটরিং সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, মেঘনা ও গোমতী সেতুতে আগে যেখানে দৈনিক গড় আদায় ছিল ৪০ থেকে ৫০ লাখ সেখানে টোল প্লাজা বেইজড মনিটরিং এ আসায় দৈনিক গড়ে ৮০ লাখ টাকার বেশি আদায় হচ্ছে। এখান থেকে ৫ বছরে এক হাজার ২৭৭ কোটি টাকা টোল আদায়ে হবে।

দুটি সেতুর টোল প্লাজায় ওয়েব বেইজড মনিটরিং এর আগে পুকুরচুরি হতো মন্তব্য করে তিনি বলেন, কখনো কখনো সাগর ডাকাতি হতো। চুরি ও ফাঁকিবাজি বন্ধে পর্য়ায়ক্রমে দেশের সব বন্দরে ওয়ে স্কেল বসানো হবে। এর মাধ্যমে চুরি ও ফাঁকিবাজি বন্ধ হবে।

মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় ৬টি করে মোট ১২টি ওয়েস্কেল বসানোর কাজ শেষ পর্যায়ে আছে জানিয়ে তিনি আরও বলেন, এতে ওজন বহনকারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫