Skip to content

গাজীপুর বালিচাপায় শিশু নিখোঁজের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী জুরুন বাইমাইল এলাকায় কারখানার নির্মাণের জন্য বালি দিয়ে নিচু জমি ভরাট করার সময় বালি চাপায় এক শিশু নিখোঁজ হওয়া অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজ শিশুর নাম শ্রীবাস চন্দ্র (১১) স্থানীয় বর্ণমালা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। সে স্থানীয় স্ট্যান্ডার্ড গার্মেন্টস্ কারখানার শ্রমিক নীরাঞ্জন চন্দ্রের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনাইমুখী গ্রামের বাসিন্দা।

নিখোঁজ শিশুর বাবা নীরাঞ্জন চন্দ্র জানান, গতকাল বুধবার তার সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিকেল পাঁচটার দিকে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই রাত ৮টার দিকে তার সহপাঠীরা বালিচাপায় শ্রীবাস নিখোঁজের খবর তার পরিবারকে জানায়। এ ঘটনার পর স্ট্যান্ডার্ড গার্মেন্টস্ কারখানার লোকদের বালি ভরাটের জায়গার নিখোঁজ শ্রীবাসকে খোঁজাখুঁজির অনুরোধ করে। কিন্তু রাতে তাদের অনুরোধ রাখেনি কর্তৃপক্ষ।

স্থানীয় অধিবাসী লাল চান ও সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ ভোর ৬টা থেকে নিখোঁজ শ্রীবাসকে বালি ভরাটের স্থানে খোঁজার অনুমতি দেয়। সকাল ৮টার দিকে গাজীপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও তারা উদ্ধার কাজ করেনি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তবে, মিডিয়াকর্মীরা দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ ব্যাপারে গাজীপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, তাদের যথাসময়ে এ বিষয়টি কেউ অবহিত করেনি। এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫