Skip to content

ঝিনাইদহে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ৩

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ শহরে পূবালী ব্যাংকের সিঁড়িতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইটি মোটরসাইকেল ও নগদ পঞ্চাশ হাজার টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দ্দারের ছেলে সুজন হোসেন (২৭), ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরাম হোসেন (৩২) ও তার স্ত্রী রতœা খাতুন (২৩)।

শনিবার (৪ জুন) রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও টিভি সেন্টার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গত ২৯ মে সকাল সাড়ে দশটার দিকে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেন পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সেসময় ব্যাংকের সিড়িতে তিন/চারজন দুর্বৃত্ত তাকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় রেজাউল ফিলিং স্টেশনের জিএম নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাতে তাদের গ্রেফতার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫