Skip to content

যৌনতার থেকেও যে কাজ সোনমের কাছে প্রিয়!

বিনোদন ডেস্ক ॥
বলিউডের ‘মোস্ট’ স্টাইলিশ অভিনেত্রী সোনম কপূর। তাঁর ফ্যাশন সেনস তো লোককে রীতিমতো মাত করে দেয়। সেই সোনম কি না বলছেন যৌনতার থেকেও তাঁর কাছে পছন্দের বিষয়টি অন্য কিছু!

ছবি একের পর এক ফ্লপ। কিন্তু, তাতে খবরের শিরোনামে থাকাটা আটকায় না সোনম কপূরের। তাঁর ফ্যাশন থেকে তাঁর কথা, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তাঁর রানির মতো বিচরণ, তাঁকে সবসময়ই খবরের শিরোনামে রাখে।

সোনম কপূরের গ্ল্যামার তাঁকে খবরের শিরোনামে নিয়ে যেতে আরও সাহায্য করে বলেও বলিউডের অনেকের দাবি। এহেন রূপের ও ফ্যাশনের রানির তকমা পাওয়া, পুরুষদের হৃদয় কাঁপানো সোনম নাকি বলছেন যৌনতার থেকেও তাঁর অনেক বেশি পছন্দের অন্য কোনও বিষয়। আর সেই কাজ তিনি দিনের মধ্যে দীর্ঘ সময় ধরে করতে ভালবাসেন।

কী সেই কাজ? ‘জিম’ করা। সোনম কপূরের উত্তর শরীর চর্চা করা তাঁর কাছে অনেক বেশি পছন্দের। যে সব অভিনেত্রী শুধু যৌনতাতেই নিজেকে মেলে ধরতে চান তাঁদের নাকি ঠিক পছন্দ হয় না অনিল কপূর তনয়ার। সুত্র-এবেলা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫