Skip to content

জামায়াতের কোনো লোগো নেই!

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জামায়াতে ইসলামী বলেছে, দলটির কোনো লোগো নেই। নতুন করে কোনো লোগো তারা করেননি। বুধবার (৮জুন) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনিম আলম বলেছেন, কোনো সংগঠনের গঠনতন্ত্রই লোগো বহন করে। নির্বাচন কমিশনে জমা দেওয়া জামায়াতের সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্রে কোনো লোগো নেই। নতুন করে কোনো লোগো চালু করাও হয়নি।

মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে জামায়াতের লোগো পরিবর্তনের কথা বলা হয়। এ নিয়ে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে একথা বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার জামায়াত গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায়। সেখানে একটি লোগো ছিল, যেটি নিউজে সংযুক্ত করা হয়েছে। নতুন লোগোটি জাতীয় পতাকার রং লাল-সবুজের আদলে করা হয়েছে। নতুন লোগোতে লাল রঙের অংশে বাংলাদেশ এবং সবুজ রঙের অংশে জামায়াতে ইসলামী লেখা আছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫