Skip to content

রোনালদো জাদুতে পর্তুগালের বড় জয়

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ক্লাব ফুটবলের দীর্ঘ সূচিতে ব্যস্ত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েন তিনি! রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর বিশ্রাম চেয়েছিলেন রোনালদো। তাই তাকে ছাড়াই ইউরোর দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে পর্তুগাল।

দুই ম্যাচে দুই অভিজ্ঞতা হয়েছে পর্তুগিজদের। প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় রোনালদোহীন পর্তুগাল। তবে দ্বিতীয় ম্যাচে তারকাখচিত ইংল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে পরাস্ত হয় তারা।

ইউরোর মূল আসর মাঠে গড়ানোর আগে বৃহস্পতিবার এস্তোনিয়ার বিপক্ষে খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ম্যাচে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে সিআর সেভেনের। আদায় করে নেন জোড়া গোল। রিয়াল মাদ্রিদ সুপারস্টারের ফেরার দিনে এস্তোনিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫