Skip to content

এক বিজ্ঞাপনের জন্য আট কোটি!

বিনোদন ডেস্ক ॥

বলিউড সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এমনকি খুব কম সময়ে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন দীপিকা। বক্স অফিসেও তার দৌড়াত্ব বেশ এগিয়ে রয়েছে এখনও।

সম্প্রতি একটি এয়ালাইন কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর বিজ্ঞাপনের পারিশ্রমিক হিসেবে ৮ কোটি রুপি দাবি করেছেন বলিউডের এই অভিনেত্রী। এর দৃশ্যধারণ চলবে চারদিন। দীপিকা সাধারণত যেকোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ১-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে শুধুমাত্র শাহরুখ খান, আমির খান ও রণবীর কাপুর ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে দীপিকার পারিশ্রমিক এতোটা বেড়ে যাওয়ায় ওই এয়ারলাইন কোম্পানীর কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই বিষয়ে আলোচনা বন্ধ করেছেন। আনুষ্ঠানিকভাবেও তারা কোনো ঘোষণা দেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫