Skip to content

এসপির স্ত্রী হত্যা: মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন

স্টাফ রিপোর্টার ॥

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুনভাবে নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো.কামরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার।
শনিবার রাতে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেন সিএমপি কমিশনার। নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোকতার আহমেদ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন। এর আগে শনিবার সকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার। গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫