Skip to content

‘সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রায় কার্যকর করা হবে’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের না রাখার রায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ইচ্ছা পোষণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিশেষ কমিটির বিধান অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি থাকতে বা হতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রোববার (১২ জুন) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আমরা কিভাবে কার্যকর করবো, সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে, সেই রায় দেখে করবো।

এর আগে গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ (২) এবং ৫০ ধারাকে বাতিল করে রায় দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫