Skip to content

গ্রামীফোনের বিজ্ঞাপন চিত্রে তাহসান ও মীম

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন সবার আগে পুরো দেশকে ইতিমধ্যে থ্রিজি বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে। সম্প্রতি অপারেটরটি তৈরি করেছে তিনটি নতুন বিজ্ঞাপন চিত্র। বিজ্ঞাপন চিত্রগুলোতে দেখানো হয়েছে পছন্দের মানুষ যতো দূরেই যাক না সম্পর্কের দূরত্ব বাড়বে না কখনই। গ্রামীণফোন শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে।

বিজ্ঞাপন চিত্রে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল তারকা বিদ্যা সিনহা সাহা মীম।

বিজ্ঞাপন চিত্রটিতে একজন সফল সঙ্গীতশিল্পী হিসেবে তাহসান বিয়ে করেন পেশাদার আলোকচিত্রী মীমকে। কাজের তাগিদে মীমকে একাই বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যেতে হয়। কিন্তু গ্রামীণফোনের শক্তিশালী থ্রিজি নেটওয়ার্কের বদৌলতে তাহসান আর মীমের যোগাযোগে দূরত্ব কোন বাধা হতে পারেনি।

উল্লেখ্য, সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে গ্রামীণফোন। সেগুলো বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটরটি। দূরত্ব যতই হোক না কেনো, গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে পছন্দের মানুষগুলোকে মনের অনুভূতি বোঝানো এখন হাতের মুঠোয়।

শিগগিরই টিভি চ্যানেলগুলোতে গ্রামীণফোনের তিনটি বিজ্ঞাপন চিত্র দেখতে পাবেন দর্শকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫