Skip to content

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা:  জঙ্গি দমনে শুরু হওয়া দেশব্যাপী সাঁড়াশি অভিযানে দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নিয়মিত মামলার ৫৮৮, মাদক মামলার ৩৯১ এবং অস্ত্র মামলার ৪১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান।

তিনি জানান, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করা হয়েছে।

তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গি ধরতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। দেশে অব্যাহত গুপ্তহত্যা ঠেকানোর উপায় হিসেবে এই কৌশল নিয়েছে পুলিশ। এই অভিযান চলবে টানা সাত দিন।

যদিও এই অভিযানের নামে বিরোধী দমনের কৌশল এবং পুলিশের গ্রেপ্তার বাণিজ্য, ঈদ বকশিশ আদায়ের সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করছে বিএনপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫