Skip to content

গাজীপুরে গাড়ির ধাক্কায় নারী নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গাড়ির ধাক্কায় অনিতা রানী (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অনিতা কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার নিবাস চন্দ্র দাশের স্ত্রী।

বিষয়টি জানিয়েছেন সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ।

তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন অনিতা রানী। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

‘পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়’ , যোগ করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫