Skip to content

টিন চয়েস অ্যাওয়ার্ডসে মনোনীত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক ॥

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ‘কোয়ান্টিকো’র সুবাদে এ বছর পিপলস চয়েস অ্যাওয়ার্ডে নতুন টিভি সিরিজের জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন। এবার টিন চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন তিনি।

টেলিভিশনের নতুন উজ্জ্বল তারকা তথা চয়েস টিভি ব্রেকআউট স্টার বিভাগে মনোনীত হয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। টুইটারে ‘বাজিরাও মাস্তানি’ তারকা লিখেছেন, ‘খবরটা দারুণ আনন্দের! টিন চয়েসকে ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য। আমি উচ্ছ্বসিত, ফক্স নেটওয়ার্কের কাছে কৃতজ্ঞ।’

সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়া, ফ্যাশন, কমেডি ও ভিডিও গেমসে সফল ব্যক্তিত্বদের স্বীকৃতি দেওয়া হয় টিন চয়েস অ্যাওয়ার্ডসে। এবার তারকাখচিত অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেসে আগামী ৩১ জুলাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫