স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর শ্যামপুরের একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে পৌনে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (১৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে শ্যামপুরের বড়ইতলা এলাকার রেললাইন সংলগ্ন বস্তিতে এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন ২টার দিকে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মাহবুব।
অগ্নিকাণ্ডে তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
