Skip to content

আইওএস১০ উন্মুক্ত করলো অ্যাপল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কি ঘোষণা দেয় তা নিয়ে যেমন গুঞ্জন ছিল, তেমনি কমতি ছিলনা উৎসাহের। তাই সোমবার (১৩ জুন) রাতে দুই ঘণ্টা প্রযুক্তিপ্রেমীদের চোখ আটকে ছিল ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে।

এদিন রাতে সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে আসে আইওএস১০ উন্মুক্তের ঘোষণা। অ্যাপলের এ অপারেটিং সিস্টেমটি আইফোন, আইপ্যাড ও আইপড এর জন্য। এর মাধ্যমে ফটো অ্যাপটিও আপগ্রেড হবে।

লক স্ক্রিনে নতুনত্ব, উন্নত নটিফিকেশন, অ্যাপের মাধ্যমে দ্রুত ইন্টারেকশন ও থ্রিডি টাচ সুবিধা রয়েছে আইওএস১০-এ। এছাড়া আইপ্যাডের জন্য সুইফট প্লে-গ্রাউন্ডস নামে এতে নতুন একটি অ্যাপ যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে গুরুত্ব পায় অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্স সিরি’র বিষয়টি। কারণ এখন থেকে ভয়েস কমান্ডে মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপসহ অন্যান্য সোশ্যাল অ্যাপে আপনাকে নিয়ে যাবে সিরি।

অ্যাপল মিউজিকও বেশ কিছু বৈচিত্র্য আনা হয়েছে। এর ফলে জনপ্রিয়তা কমতে থাকা আইটিউন অ্যাপটি তার জনপ্রিয়তা ফিরে পাবে বলে আশা করা যাচ্ছে।

সবশেষ বড় যে গুঞ্জনটি শোনা যাচ্ছে তা হলো, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ‘আইমেসেজ’ ব্যবহার করতে পারবেন। আর এমনটি হলে তা হবে অন্য প্লাটফর্মে অ্যাপল সেবা পছন্দকারীদের জন্য আনন্দের বিষয়।

১৩-১৭ জুন পর্যন্ত আয়োজিত এ সম্মেলনের আগামী দিনগুলোতে অ্যাপল ওয়াচের নতুন ভার্সনের ঘোষণা আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫