Skip to content

গাজীপুরে ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শিববাড়ি এলাকায় ভাড়ায় চালিত প্রাইভেটকারের এক চালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আমির আলী গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকার মৃত রওশন আলীর ছেলে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. শামীম হোসেন জানান, সোমবার রাতে তিন-চারজন দুর্বৃত্ত বড়বাড়ি এলাকা থেকে আমির আলীর ভাড়ায় চালিত প্রাইভেটকারটি ভাড়া নেয়। এক পর্যায়ে কারটি শিববাড়ি এলাকায় পৌঁছালে কারের ভেতরে দুর্বৃত্তরা আমির আলীকে বেপরোয়াভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় আমির আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বুকে এবং বাম হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫