Skip to content

‘ভালোবাসি’ বলার আগে মনের ৫ সমস্যা!

লাইফস্টাইল ডেস্ক ॥

হয়তো কেবল বন্ধুত্ব ছিল। কিন্তু হঠাৎ করেই দুজন কাছের বন্ধু হয়ে উঠেছেন। ফলে দুজনের সম্পর্ক আরো এগিয়ে গেছে। ক্রমেই দুজনের আরো বেশি কাছে আসা ঘটে যেতেই পারে। একে অপরের প্রতি প্রেম অনুভব করছেন। হতে পারে তা প্লেটনিক কিংবা অন্য কিছু। এই অনুভূতি অনাকাঙ্ক্ষিতভাবে সত্য ও নিরেট হয়ে ওঠে। একটা সময় আসে যখন কেউ একজন অপরকে বলবেন, তোমায় ভালোবাসি। বিশেষজ্ঞদের মতে, এটা বলার আগে আরো গভীরে যাওয়ার চেষ্টা করুন। জানান দেওয়ার আগে মনের ৫টি বিষয় খুলে বলতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এগুলো কারো মানসিক অসুস্থতা বলেও বিবেচিত হতে পারে।
১. সম্পর্কে জড়ানোর মতো সুশৃঙ্খল নই আমি : অনেক সময় মনে হয়, আপনি এ সম্পর্কে জড়ানোর মতো অবস্থায় নেই। অপরকে তা জানিয়ে দিতে পারেন। আপনার এই এলোমেলো বা ভঙ্গুর অবস্থাকেই তার ভালোবাসতে হবে বলে জানান দিন। এ আশঙ্কা নিয়েই আপনি হয়তো তাকে ভালোবাসেন। কিন্তু এ বিষয়ে আপনি সৎ এবং সংগ্রাম করতে প্রস্তুত। এ মানসিক অবস্থা সঙ্গী বা সঙ্গিনীর জানা প্রয়োজন।
২. মাঝে মাঝেই আমি পালিয়ে যেতে চাই : এটাও এক ধরনের মানসিক সমস্যায়। সঙ্গী বা সঙ্গিনীর আন্তরিক বন্ধুত্ব পেয়ে একজন বেশ অস্বস্তিতে পড়ে যান। তাই আপনি হয়তো অনেক সময় এমন আচরণ করতে চান যা দেখে মনে হয় আপনি পালিয়ে বাঁচতে চাইছেন। এতে অপরজন প্রায় সময় হতাশ, বিস্মিত ও অস্বস্তিতে পড়ে যান। অথচ অর্থটা কিন্তু ভিন্ন। এত ভালোবাসা পেয়ে আপনি হয়তো হতচকিত। অনেক সময় ভীতি অনুতাপ ইত্যাদি চলে আসে। আসার পরীক্ষা নিতে মন চায়। তাই পালিয়ে বাঁচতে চান। কেন যেন হারানোর ভয় চলে আসে। তাই বলে এ নিয়ে কোনো খেলা নয়। কারণ দুজনের ওপরই দুজনের আস্থা রাখতে হবে।
৩. সহায়তা চাইতেও ভয় লাগে, কারণ হারাতে চাই না : আমি তোমাকে বলতে চাই না যে, আমার দারুণ যাতনা সইতে হচ্ছে। আমি বুঝতে দিতে চাই না যে আমার ভেতরে কষ্ট হচ্ছে। তাই সহায়তাও নিতে চাই না। এমনটা মনে হতেই পারে। নিজের সমস্যা অপরের সঙ্গে শেয়ার করতে ভয় লাগতে পারে। তবে এমন মন করবে না যে, আমি তোমাকে এড়িয়ে যেতে চাই। মনের এই জটিল অবস্থা তাকেও জানান। শেয়ার করলে বিষয়টা আরো জটিল হবে না।
৪. আমি মানসিকভাবে অসুস্থ এবং এটা ট্রমাটিক সমস্যা : মনে হয়, সব সময় মানসিক চাপে ভুগছেন। আর এ চাপ মজার কিছু নয়। এটা রীতিমতো ট্রমাটিক। কিন্তু এ কথা কি আর সঙ্গী-সঙ্গিনীকে বলা যায়? কিন্তু এ ভয়টাকেও কমিয়ে আনা যায়। তবুও যদি তিনি যদি আপনাকে ভালোবাসতেই চান, তবে বুঝতে হবে আপনার এই সংগ্রাম মোটেও সুখকর নয়। আবার আপনি এও প্রতিশ্রুতি দিতে পারেন না যে, ক্যারিশমেটিক কিছু ঘটে যাবে। উচ্চাকাঙ্ক্ষা করাটাও উচিত হবে না। এত কিছুর পরও যদি আমাকে ভালোবাসতে পারো, তবে আমিও তা দিতে পারবো। এ সমস্যার জানান দিন।
৫. তোমার ভালোবাসাকেই সবচেয়ে ভয় লাগে : এ এক অজানা আশঙ্কা। কি কারণে যেন, তার ভালোবাসা আপনাকে ভীত করে দেয়। আসলে এখানে হারানোর ভীতি কাজ করতে থাকে। আসলে এ ভালোবাসা গ্রহণ করে নিলে নিজের উন্মুক্ত হয়ে যাওযার ভয় চলে আসে। আপনার এ সমস্যার কথা জেনে যাবেন তিনি। এ জন্যে নিজেকে সব সময় আড়াল করে রাখতে চান। কিন্তু আমাকে ভালোবাসো। তাহলে আমার বর্ম ভেঙে যাবে। আমি নিজেকে জানাতে সাহস পাবো। মনে এ ভয় দূর করতে কথা বলুন। তারপর এগিয়ে যান। বলুন, আমি তোমায় ভালোবাসি
সূত্র : হাফিংটন পোস্ট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫