Skip to content

বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি কোর্স চালুর সিদ্ধান্ত ইউজিসি’র

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় সকল বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ এবং ‘বাংলা ভাষা’ শীর্ষক কোর্স দুটি বাংলাদেশ স্টাডিজের পাশাপাশি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, যেসব বিশ্ববিদ্যালয়ে ভিনদেশি শিক্ষার্থী আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উল্লেখিত বিষয়ের পরিবর্তে অন্য যে কোনো ভাষায় কোর্স চালু করতে পারবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইউজিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫