Skip to content

ঈদের অগ্রিম টিকিট বিক্রি আগামী সপ্তাহে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ঈদকে সামনে রেখে আগামী সপ্তাহের সোমবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্যমলী পরিবহনের মালিক ও বাস ট্রাক ওনার্স অ্যসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহের সোমবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি তারা নিচ্ছেন। গত ঈদের মতো একইভাবে টিকিট বিক্রি হবে। কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

এদিকে, ট্রেনের টিকিট বিক্রি নিয়ে শিগগিরিই বৈঠকে বসছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এবার ঈদের ১০ দিন আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে রেলসূত্র জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫