Skip to content

দ্বায়ীত্ববান অভিনেত্রী দীপিকা

বিনোদন ডেস্ক ॥
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রচারণার দায়িত্বে থাকা সদস্যরা সম্প্রতি মুম্বাইয়ের জুহু যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তাদের দলের এক মেয়ে গুরুতর আহত হয়। তড়িঘড়ি কাছের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান নায়িকা।

এরপর মেয়েকে শান্ত রাখার পাশাপাশি সাহস দেন তিনি। শুধু তাই নয়, তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেন এবং প্রচারণা দলের সবাইকে মেয়েটির পাশে থাকার নির্দেশ দেন। প্রসঙ্গত, সম্প্রতি হলিউডে নিজের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর কাজ শেষ করে দেশে ফিরেন দীপিকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫