Skip to content

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগরে র‌্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে কারওয়ান বাজারের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ  আইদুল ওরফে মামা সাগর (২৬) নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) দিবাগত রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এরআগে রাত ২টার দিকে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে র‌্যাব-এর একটি  দলের সঙ্গে বন্দুকযুন্ধে গুলিবিদ্ধ হন আইদুল। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়ার সহকারী পরিচালক এসসপি মিজানুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫