Skip to content

সাঁড়াশি অভিযান স্বস্তি এনেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সাঁড়াশি অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, গত সাত দিনে সাঁড়াশি ১৩ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদ সামনে রেখে এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনেছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে কোনো ধরনের পুলিশি গ্রেপ্তার বাণিজ্য হয়নি। অভিযানে উদ্দেশ্যমূলকভাবে কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫