Skip to content

গাজীপুরে বাস চাপায় নারী নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি, তবে বয়স আনুমানিক ৩৮ বছর।

চৌরাস্তার উল্কা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার রাতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের পরনে ছিল সবুজ রংয়ের শাড়ি।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আরিফ খাঁন জানান, ওই নারী চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহসড়ক পারাপার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫