বিনোদন ডেস্ক ॥
ঢাকা: ধর্ষিত নারীকে নিজের সঙ্গে তুলনা করে পুরো ভারতে বিতর্কের জন্ম দিয়েছেন সুপারস্টার অভিনেতা সালমান। দেশজুড়ে সালমানের বিরুদ্ধে কথা বলছেন মানবাধিকার কর্মী থেকে একেবারে বলিউডের সহকর্মীরাও। আন্দোলন জোরদার হচ্ছে যেন এই ইস্যুতে মা চান সালমান! কিন্তু সালমান কী আদৌ ভুল বক্তব্যের জন্য মা চাইবেন?
নিজেকে ধর্ষিত নারীর সঙ্গে তুলনা করে গত তিন দিন ধরে ভারতজুড়ে সালমানের বিরুদ্ধে চলছে পে বিপে তর্ক-বিতর্ক। বলিউডের সহকর্মী থেকে একেবারে সমাজকর্মীরাও সালমানকে ধর্ষিত নারীদের হেয় করে যে মক্তব্য করায় সালমানের বিরুদ্ধে জেল হাজতে নেয়ার কথা তুলছেন কেউ কেউ। সমাজকর্মীরা সালমানের উদ্দেশে খোলা চিঠি দিয়ে মা চাইতেও বলেছেন।
কিন্তু এত সবকিছুর পরেও এই ইস্যুতে নিশ্চুপ সালমান খান। যদিও তার প থেকে এমন মন্তব্যের পর পরই টুইটে মা চান তার বাবা সেলিম খান। ধর্ষিত নারীর ইস্যুতে কথা বলেছেন সালমানের ছোট ভাই আরবাজ খানও। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে একটা টুঁ শব্দও করেননি সালমান।
ফলে সবার চাওয়া ছিল হয়তো দেশজুড়ে এমন বিতর্কের পর মা চেয়ে কিছু একটা বলবেন সালমান খান। ফলে ২২ জুন রাতে যখন ভারত ছেড়ে স্পেনের মাদ্রিদে যাচ্ছিলেন তিনি তখন মুম্বাই বিমান বন্দরে গিয়ে হাজির হন অসংখ্য গণমাধ্যমকর্মী।
সালমানকে পেয়েই বিমান বন্দরে ‘ধর্ষিত নারী’ ইস্যুতে সালমানকে প্রশ্ন করেন তারা। বলেন এই ইস্যুতে তিনি মা চাইবেন কিনা? সাংবাদিকদের করা এমন প্রশ্নের কোনো তোয়াক্কায় করেননি সালমান। বরং এমন প্রশ্নে দারুন বিরক্তভাব দেখান তিনি।
২১ জুন নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন সালমান খান। সালমানের এই মন্তব্যের প্রতিবাদে মুখর পুরো ভারত। কেউ সালমানের প নিয়ে কথা বলছেন, আবার কেউ সালমানের এমন মন্তব্যে তাকে কাণ্ডজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, সালমানের দেয়া যে সাাৎকারটি নিয়ে সমালোচনা তীব্র হচ্ছে, সেখানে তিনি বলেছিলেন, ‘সুলতান’-এর শুটিংয়ের সময় তার এযাবৎকালের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। দিনে নাকি টানা ছ’ঘণ্টা ধরে শুটিং করতেন তিনি। একশো কেজি বার তারও বেশি কুস্তিগীরদে ধরে একা একা কয়েকবার করে তুলতে হয়েছে। অসংখ্যবার এদের তুলতে তুলতে বহুবার পরে যাওয়ার কথাও বলেন সাাৎকারে। বক্সিং রিং থেকে যখন বেরুতেন তখন নাকি তিনি হাঁফ ছেড়ে বাঁচতেন। এমনকি তখন তার অনুভূতি হতো ধর্ষিত নারীর মতো! যে ধর্ষণের পর সোজা করে হাঁটতে পারে না। এমন ভারি ভারি কুস্তিগীরদের টেনে উপরে তোলেও সেইসব ধর্ষিত নারীর মতোই অবস্থা হয়ে যেত তার।
