Skip to content

জেলা-উপজেলায় শিল্প এলাকা হবে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প এলাকা স্থাপিত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার (২৬ জুন) জাতীয় সংসদে বেগম খোরশেদ আরা হকের (মহিলা আসন-৫০) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন বৈঠক শুরু হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেেিত জেলা ও উপজেলায় মাস্টারপ্লানে কোন কোন স্থানে শিা এলাকা স্থাপিত হবে তা চিহ্নিত করার বিষয়ে বিসিক থেকে ২০১৫ সালের ১৮ জুন জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসকদের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়ার পর কার্যক্রম গ্রহণ করা হবে।’

খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ুদ্র ও কুটির শিল্প করপোরেশেন (বিসিক) কর্তৃক দেশের সকল জেলায় সম্ভাব্যতা যাচাইপূর্বক শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত দেশের ৫৯টি জেলায় ৭৮টি শিল্পনগরী স্থাপিত হয়েছে।

বাকি জেলাগুলোর মধ্যে ঝালকাঠি ও বরগুনা জেলায় শিল্পনগরী স্থাপনের কাজ চলছে। পরবর্তীতে বান্দরবান, মাগুরা ও নড়াইল জেলায় সম্ভাব্যতা যাচাই সাপেে শিল্পনগরী স্থাপন করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিল্প কারখানায় নিয়োজিত শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কল্যাণমূলক পদপে গ্রহণ করেছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫