টাফ রিপোর্টার ॥
ঢাকা : আগামী ৪ জুলাই সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব বিমা কোম্পানি ও বিমা করপোরেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপ (আইডিআরএ)।
এর ফলে সরকারি অফিসের মতো ঈদুল ফিতর উপলে এবার টানা ৯ দিন বিমা খাতের সব অফিস বন্ধ থাকছে। সোমবার (২৭ জুন) আইডিআরএ সদস্য জুবায়ের আহমেদ খাঁন স্বারিত এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়।
সার্কুলারে বলা হয়, ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে বিমা অফিস খোলা রাখতে হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক সরকারি ছুটির সঙ্গে মিল করে সব তফশিলি ব্যাংককে ছুটির নির্দেশ দিয়েছে। সরকারের নির্বাহী আদেশে আগামী ৪ জুলাই সরকারি ছুটি আর এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে।
এ কারণে বাংলাদেশের সব তফশিলি ব্যাংকও ৪ জুলাই বন্ধ থাকবে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে।
